University Teachers' Link (UTL) — বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি জাতীয়, অরাজনৈতিক ও পেশাদার সংগঠন। ’৪৭-এর আজাদি, ’৭১-এর স্বাধীনতা ও ’২৪-এর জুলাই বিপ্লবের চেতনায় অনুপ্রাণিত।
University Teachers Link (UTL) বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি জাতীয়, অরাজনৈতিক ও পেশাদার সংগঠন। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা — এই চার মূলনীতিকে ধারণ করে ২৬ জুলাই ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে UTL আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি পেশাদার, নৈতিক ও দায়িত্বশীল শিক্ষক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। University Teachers' Link (UTL) সেই প্রয়োজন থেকেই জন্ম নিয়েছে।
UTL-এর মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া। এটি শুধু একটি সংগঠন নয়, বরং শিক্ষক সমাজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি আন্দোলন।
UTL তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে প্রেরণা গ্রহণ করে।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি এবং মুসলমানদের রাজনৈতিক স্বকীয়তা পুনঃপ্রতিষ্ঠা। পূর্ববাংলার মানুষের মধ্যে ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভরশীল সমাজের আকাঙ্ক্ষা সৃষ্টি করে।
পাকিস্তানি শাসন থেকে মুক্তি এবং একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার এক রক্তাক্ত সংগ্রাম।
ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান। রাষ্ট্র, সমাজ ও অর্থনীতির কাঠামোর গুণগত পরিবর্তনের মধ্য দিয়ে একটি ন্যায়ানুগ, মূল্যবোধভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান।
একটি মর্যাদাসম্পন্ন, স্বাধীন ও প্রতিশ্রুতিবদ্ধ একাডেমিয়া গড়ে তোলা, যা শিক্ষা, গবেষণা ও নৈতিক দায়িত্ববোধের মানদণ্ড অনুসরণ করবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য গবেষণা ও শিক্ষাবান্ধব নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠা করবে।
গবেষণা ও পাঠদানে গুণগত মান বৃদ্ধি, দেশীয় ও আন্তর্জাতিক রিসোর্সের সংযোগ এবং উদ্ভাবন ও ইন্টারডিসিপ্লিনারি গবেষণায় উৎসাহ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের অধিকার ও মর্যাদা রক্ষা এবং মতপ্রকাশ, একাডেমিক ও পেশাগত স্বাধীনতার পক্ষে সহযোগিতা।
বাংলাদেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যে বিশ্বাস এবং জাতীয় স্বার্থ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতনতা।
জাতীয়তা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংলাপ ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলা।
যথাযথ নেতৃত্ব, পারস্পরিক জবাবদিহিতা ও শিক্ষক সম্প্রদায়ের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে অধিকার রক্ষা ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ।
University Teachers Link (UTL) শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করে।
বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শিক্ষা ও গবেষণা। UTL গবেষণা ও পাঠদানের গুণগত মান বৃদ্ধি, দেশীয় ও আন্তর্জাতিক রিসোর্সের সংযোগ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভূত শিক্ষকদের সাথে জ্ঞানের আদান-প্রদানে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
শিক্ষকদের অধিকার ও মর্যাদা রক্ষা UTL-এর অন্যতম প্রধান কাজ। মতপ্রকাশের স্বাধীনতা, একাডেমিক ও পেশাগত স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে শিক্ষকদের রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখতে সহায়তা করে।
UTL বাংলাদেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল। জাতীয় স্বার্থ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতন থাকে এবং শিক্ষক সমাজকে জাতীয় উন্নয়ন ও নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে।
জাতীয়তা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংলাপ ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শিক্ষক সমাজের ভূমিকাকে গুরুত্ব দেয়।
যথাযথ নেতৃত্ব, পারস্পরিক জবাবদিহিতা এবং সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষকদের অধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও চাঁদাবাজি-মুক্ত ক্যাম্পাস তৈরিতে সক্রিয় ভূমিকা পালন করে।
’২৪-এর জুলাই পরবর্তী বাংলাদেশে একটি মর্যাদাপূর্ণ শিক্ষক সমাজ গড়ে তোলা সময়ের দাবি। শিক্ষকগণকে আবারও একজন দিকনির্দেশক, গবেষক ও জনমত নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করতে UTL-এর পদযাত্রা।
UTL কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। আসুন, আমরা গড়ে তুলি একটি পেশাদার, নৈতিক এবং জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষক সমাজ।
আহ্বানে সাড়া দিন — সদস্য হোন২৬ জুলাই ২০২৫ তারিখে ঘোষিত UTL-এর কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।

Islamic History & Culture, University of Dhaka

Chairman, Dept. of Finance, University of Dhaka

Dept. of History, Jagannath University, Dhaka
সম্পূর্ণ কমিটি (৭ যুগ্ম আহ্বায়ক, ৫ যুগ্ম সদস্য সচিব ও ৩৯+ সদস্য) দেখতে কেন্দ্রীয় কমিটি পেজ দেখুন।