প্রতিষ্ঠা ঘোষণা

জাতির বিবেকের ভূমিকা পুনরুদ্ধারের আহ্বান

২৬ জুলাই ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয় TSC — University Teachers' Link (UTL)-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা।

University Teachers Link (UTL) বাংলাদেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি জাতীয়, অরাজনৈতিক ও পেশাদার সংগঠন। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা — এই চার মূলনীতিকে ধারণ করে ২৬ জুলাই ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে UTL আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

প্রেক্ষাপট

২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিপ্লবের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাংলাদেশের জাতীয় চেতনায় এক নতুন জাগরণ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় একটি পেশাদার, নৈতিক ও দায়িত্বশীল শিক্ষক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হয়। University Teachers' Link (UTL) সেই প্রয়োজন থেকেই জন্ম নিয়েছে।

আমাদের অবস্থান

UTL-এর মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি থেকে মুক্ত হয়ে শিক্ষা, গবেষণা, আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও জাতীয় দায়িত্ববোধকে এগিয়ে নেওয়া। এটি শুধু একটি সংগঠন নয়, বরং শিক্ষক সমাজের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি আন্দোলন।

’২৪-এর জুলাই পরবর্তী বাংলাদেশে একটি মর্যাদাপূর্ণ শিক্ষক সমাজ গড়ে তোলা সময়ের দাবি। শিক্ষকগণকে আবারও একজন দিকনির্দেশক, গবেষক ও জনমত নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা করতে UTL-এর পদযাত্রা।

ঐতিহাসিক প্রেরণা

UTL তিনটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে প্রেরণা গ্রহণ করে — ’৪৭-এর আজাদি, ’৭১-এর স্বাধীনতা এবং ’২৪-এর জুলাই বিপ্লব। এই তিন অধ্যায়ের ধারাবাহিকতায় ন্যায়ভিত্তিক, মূল্যবোধভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনের আকাঙ্ক্ষা UTL-এর ভিত্তি।

এক নজরে

প্রতিষ্ঠা২৬ জুলাই ২০২৫
স্থানঢাকা বিশ্ববিদ্যালয় TSC
ধরনজাতীয় · অরাজনৈতিক · পেশাদার
পরিধিপাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়
মূলনীতিজ্ঞান · আত্মমর্যাদা · বিশ্বাস · স্বাধীনতা
"

আহ্বানে সাড়া দিন

আসুন, আমরা গড়ে তুলি একটি পেশাদার, নৈতিক এবং জাতীয়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষক সমাজ।

সদস্য হোন